ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জন্মদিনের পার্টিতে অসুস্থ হয়ে কিশোরীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

রাজধানীর কামরাঙ্গীরচরে নিজের জন্মদিনের পার্টিতে অসুস্থ হয়ে সুইটি আক্তার মম (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মেয়েটির পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে, জন্মদিনের পার্টিতে তাকে জোর করে জুসের সঙ্গে মিশিয়ে অ্যালকোহল জাতীয় কিছু পান করানোয় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সুইটি তার বাবা-মায়ের সঙ্গে কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। তার বাবার নাম মাহবুব, মা পারভীন। সুইটি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।

তিনি বলেন, পরিবারের থেকে আমরা জানতে পেরেছি, গত শুক্রবার (২১ জানুয়ারি) সুইটির জন্মদিন ছিল। অন্য এক জায়গায় বন্ধুরা তাকে নিয়ে জন্মদিনের পার্টি করে। সেখানে বন্ধুরা তাকে জোর করে জুসের সঙ্গে অ্যালকোহল জাতীয় কিছু পান করিয়ে দেয়। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। শনিবার দিনভর তাকে তেঁতুল খাওয়ানোর পর সুস্থ হয়নি। পরে বেশি অসুস্থ হয়ে পড়ায় রবিবার ভোরে সুইটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সুইটির মা গৃহকর্মী পারভিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102