ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জন্মদিনে দিলদারকে মনে রাখেননি কেউ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৩৮ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় কৌতুক অভিনেতা ছিলেন দিলদার। পর্দায় তার উপস্থিতি দর্শকদের হাসির খোঁড়াক যোগাতো।

সিনেমায় নায়ক-নায়িকা ছাড়াও তিনি থাকতেন অন্যতম আকর্ষণ। দিলদারের মৃত্যুর পর ঢালিউডে এখন পর্যন্ত সেই মানের কোনো কৌতুক অভিনেতার আবির্ভাব ঘটেনি।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিলদারের ৭৭তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। কিন্তু তার জন্মদিনকে ঘিরে কোথাও তেমন কোনো আয়োজন দেখা যাচ্ছে না। মৃত্যুর দুই দশক পার না হতেই সিনেমা পাড়ার মানুষরা যেন তাকে ভুলতে বসেছেন!

দিলদার এসএসসি পাস করার পর পড়াশোনা বাদ দিয়ে দেন। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ নামের সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সেই শুরু, এরপর দেশিয় চলচ্চিত্রের ইতিহাসে কৌতুক অভিনেতা হিসেবে দিলদার বারবার ছাড়িয়ে গেছেন নিজেকেই।

দিলদারের জনপ্রিয়তা দেখে তাকে নায়ক করে নির্মাণ করা হয়েছিল ‘আব্দুল্লাহ’ নামের একটি সিনেমা। এটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এতে দিলদারের নায়িকা ছিলেন নূতন।

চলচ্চিত্রে সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়ে গেছেন- ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘শুধু তুমি’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’সহ আরও অনেক জনপ্রিয় সিনেমা।

দিলদার সেরা কৌতুক অভিনেতা হিসেবে ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন।

২০০৩ সালের ১৩ জুলাই ৫৮ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই কৌতুক অভিনেতা। তবে এখনো ভক্তদের হৃদয়ে লালিত হচ্ছেন দিলদার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102