ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জন্মনিবন্ধন সনদ দেয়ার কথা বলে পোশাক শ্রমিককে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। এ ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়নের উদ্যোক্তা নাজমুল হক বাবুকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে ধর্ষক বাবুকে আটক করা হয়।

আটক নাজমুল হক বাবু, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিম নিলক্ষিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার এসআই আবু শরিফ জানান, নাজমুল হক বাবু নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। করোনাকালীন সময়ে চাকরি হারান ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক। সম্প্রতি ঢাকায় অন্য পোশাক কারখানায় চাকরির জন্য চেষ্টা করলে জন্মনিবন্ধনের প্রয়োজন হয়।

এ সময় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হক বাবুর সঙ্গে যোগাযোগ করেন তিনি। চলতি মাসের ১৪ তারিখ জন্মনিবন্ধন করে দেয়ার কথা বলে ওই নারীকে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের নিজ অফিস কক্ষে আসতে বলেন বাবু। পরে জন্মনিবন্ধন করে দেয়ার আশ্বাসে ধর্ষণ করেন।

তাকে ধর্ষণে সহায়তা করেন অপর এক ব্যক্তি। গ্রেফতারের স্বার্থে তার নাম ও ঠিকানা জানায়নি পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ধর্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দুইজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102