ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জবি শিক্ষার্থী অংকনের বাঁচার আকুতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৫৪ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী অংকন বিশ্বাস একইসঙ্গে ব্রেইন স্ট্রোক এবং হার্ট ফেইল করে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন। এর আগে অক্সিজেন ঠিক মতো নিতে না পারায় তার শরীরের বিভিন্ন অর্গান নিস্তেজ হওয়া শুরু করেছিল।

গত ২৪ এপ্রিল থেকে ১ সপ্তাহ ধরে তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউ তে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার (১ মে) তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেও তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

অংকনের সহপাঠীরা জানিয়েছেন, এতদিনে আইসিইউতে রাখাসহ চিকিৎসার জন্য তার পরিবারের ১০ লক্ষ টাকা খরচ হয়েছে। প্রতিদিন আইসিইউতে মোটা অংকের টাকা খরচ হচ্ছে যা অংকনের নিম্নবিত্ত পরিবারের পক্ষে যোগাড় করা একেবারেই অসম্ভব।

অংকনকে আর্থিক সাহায্য দেওয়ার মাধ্যমে জীবনের এই কঠিন সময়টাকে পার করে তাকে আবার সুস্থ ও সুন্দর জীবনে ফিরিয়ে আনতে আপনারাও তার পাশে দাঁড়াতে পারেন।

সহায়তার অর্থ পাঠাতে পারেন নিম্নোক্ত একাউন্ট গুলোতে-

বিকাশ-

আব্দুল মুকিত সানি : 01726023194 (অংকনের ব্যাচমেট) ও সুইটি 01705756304।

নগদ-

আব্দুল মুকিত সানি : 01726023194

রকেট-

আব্দুল মুকিত সানি : 017260231942

ব্যাংক

ব্রাক ব্যাংক- হিসাব নাম্বার : 2201104401270001 নাম : মোঃ আব্দুল মুকিত সানি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102