ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমিজমা সংক্রান্ত বিরোধে গর্ভবতী নারী ও তার স্বামীকে মারধর, থানায় মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ২৯ বার পঠিত
বগুড়া

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের জয়পুরপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে ৫মাসের গর্ভবতী নারী এবং তার স্বামীকে বেধরক মারধরের ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে পহেলা মে দিবাগত রাতে সদর থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যেই এজাহারভুক্ত ১২জন আসামীর মাঝে ২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এজাহারসূত্রে ও বাদীর বক্তব্যে জানা যায়, ভুক্তভোগী জেসমিন আকতার রেখা তার পিতা মৃত: ইনছান আলী শেখ এর কবলা দলিলমূলে একই দাগে পৃথকভাবে কেনা সাড়ে ৭ শতক জমি যার মূলদলিল, খাজনা-খারিজ, পৌরসভার হোল্ডিংসহ সকল বৈধকাগজপত্র রয়েছে যেখানে তারা স্থায়ীভাবে বসবাস করছে। কিন্তু দীর্ঘদিন ধরেই উক্ত জমি নিয়ে বিবাদীরা স্বার্থান্বেসী মহলের উস্কানিতে নানাসময় জোরপূর্বক ভোগদখলের প্রয়াস করে যাচ্ছে। যার প্রেক্ষিতে ভুক্তভোগী রেখার মা আম্বিয়া বগুড়া সদর থানায় লিখিতভাবে অভিযোগ দিয়ে উক্ত বিষয়ের সমাধান কামনা করলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিজে দুই পক্ষকে নিয়ে বসলে বিবাদীরা কোন কাগজপত্রই দেখাতে পারেনি, যদিও এর আগেও সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলরও লিখিতভাবে ভুক্তভোগীদের পক্ষেই রায় দিয়েছিল সেখানেও বিবাদীরা কোন বৈধ ও যুক্তিসঙ্গত কাগজপত্র প্রদর্শণ করতে পারেনি মর্মে জানা যায়।

এমতাবস্থায় ন্যায় বিচার আশা করে আপোষে বাদী রেখা ও তার পরিবারের সদস্যরা ঘরের সামনে থাকা ফাঁকা জমিটি সীমানা দিয়ে ঘেরা শুরু করলে গত ২৬ এপ্রিল এজাহারের ১নং আসামী মো: মামুন (২৭), পিতা- মৃত: আবু বক্কর, ২নং আসামী আবুল কালাম (৩৮) ও ৩নং আসামী শিমন (৪২) এর নেতৃত্বে এজাহারের নারী আসামীরাসহ সকলে তাদের উপর অতর্কিত হামলা করে। সেখানে গর্ভবতী রেখা আহত হয়ে অজ্ঞান হয়ে যায় পরে তাকে শজিমেকে ভর্তি করা হয়। এজাহারে আরো অভিযোগ করা হয়, এই একই ঘটনার জেরে গত ২৮এপ্রিল রেখার স্বামী কামরুজ্জামানের উপরেও শহরের নবাববাড়ি রোডে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে যাতে সে বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকের সূত্র ধরে জানা যায় কামরুজ্জামানের মাথায় চরম আঘাত লেগেছে তার সিটিস্ক্যান করতে বলা হয়েছে এছাড়াও তার হাতে চাকু দিয়ে কেটে যাওয়ার চিহ্নও রয়েছে। এ ঘটনায় বিবাদীরা সদর থানায় পাল্টা মামলা দিলেও তদন্তে এখন পর্যন্ত তার কোন সত্যতা পায়নি পুলিশ মর্মে সদর থানা সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে মামলার বাদী রেখার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা খুব অসহায়ত্ব এবং জীবনের নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। পিতার মৃত্যুর পর ঐ জমিটুকু ছাড়া তাদের আর কিচ্ছু নেই। তাদের যদি কোন অন্যায় থাকে তারা সকল শাস্তি মাথা পেতে নিবে কিন্তু ন্যায়ের পক্ষে তিনি প্রশাসনের উর্ধ্বতন মহলের সকলের কাছে অনুরোধ জানিয়েছেন। এদিকে বিবাদীরা সকলে মামলায় এজাহারভুক্ত আসামী হওয়ায় তাদের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, আইনের উর্ধ্বে কেউ নন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে সে যত প্রভাবশালীই হোক না কেন। সদর থানা শতভাগ স্বচ্ছতার সাথে বিষয়টি তদন্তপূর্বক আইনী পদক্ষেপ গ্রহণ করছে। উক্ত বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে মামলা দায়ের হয়েছে এবং এজাহারের ২জন কে গ্রেফতারও করা হয়েছে। এছাড়াও বাকি আসামীদের গ্রেফতারেও অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102