ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমির বিরোধের জেরে বাবার কবর ভাঙলেন ছেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

বরগুনার তালতলী উপজেলায় ভাই-বোনদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে বাবার কবরে ভাঙচুর চালালেন ছেলে।

শনিবার (৩ সেপ্টেম্বর) এমন এক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বরগুনার তালতলীর মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ৩০ বছর আগে বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার নসু হাওলাদার মারা যান। মৃত্যুর পর তার জমিজমার মালিক হন সাত ছেলে মেয়ে। তবে ওই জমি নিয়ে বড় ভাই আলম হাওলাদারের সঙ্গে অন্য ভাই-বোনদের বিরোধ চলে আসছে।

স্থানীয়রা আরও জানান, নিয়ম অনুযায়ী সব ভাই-বোনদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার কথা। কিন্তু বড় ভাই আলম তাতে রাজি হননি। স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে ভিটে-বাড়ির জমি ভাগ করে দেওয়া হয়েছিল। ওই সময় বড় ভাই আলমের আপত্তির কারণে কৃষি জমি ভাগ করে দেওয়া সম্ভব হয়নি। এরপর থেকে বিভিন্ন সময় জমি ভোগ দখল নিয়ে তাদের ভাই-বোনদের মধ্যে বিরোধ চলে আসছে।

এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যার দিকে মেজো বোন পারুলের সঙ্গে কথা কাটাকাটি হয় আলমের। পরে ক্ষিপ্ত হয়ে তিনি তার বাবার কবর ভাঙচুর করেন।

এ বিষয়ে আলম হাওলাদারের মেজো বোন পারুল বলেন, আমি বাবার সম্পত্তির ভাগ চাইতে গেলে ভাই আলম আমাকে লাথি মেরে ফেলে দেন। বাবা কেন বেশি সন্তান জন্ম দিলো এ অপরাধে বাবার কবরে জুতা দিয়ে পেটান। পরে বড় হাতুড়ি দিয়ে কবরটি ভাঙচুর করেন। আমরা এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত আলম হাওলাদার বলেন, জমিজমা নিয়ে আদালতে আমাদের মামলা চলছে। রাগে বাবার কবর ভেঙেছি।

তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102