ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে হাস্তাবসন্তপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মনি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনি আক্তার আক্কেলপুর উপজেলার গণিপুর মণ্ডলপাড়া গ্রামের মোজাহার আলীর মেয়ে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন।

স্থানীয়রা জানান, ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন। সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। তিনি রেললাইনের পাশ দিয়ে হেটে আক্কেলপুর বাজারের যাচ্ছিলেন। হাস্তাবসন্তপুর রেললাইনের একটি সেতু পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি মুক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধারসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102