জয়পুরহাটে পৃথক মামলায় দুই ভাইসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আনিছুর রহমান, নজরুল ইসলাম ও সোহাগ হোসেন।
জানা গেছে, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শেওলা খাতুনের সঙ্গে কুদ্দুসের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকত। ২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের আবারও ঝগড়া হলে শেওলা কুদ্দুসকে লাঠি দিয়ে আঘাত করলে কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কুদ্দুসের বড় ভাই থানায় হত্যা মামলা করেন। এ মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন। অন্যদিকে ২০২১ সালের ২০ নভেম্বর জেলার জয়পুরহাট-আক্কেলপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫০ পিস নেশাজাতীয় ইঞ্জেকশনসহ সোহাগকে গ্রেফতার করে জিআরপি পুলিশ। ওই মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।