ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩২ বার পঠিত

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও জয়পুরহাটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল থেকে টার্মিনাল থেকে কোনো দুরপাল্লা ও আন্তঃজেলার বাস ছাড়েনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাই বাধ্য হয়ে ভেঙে ভেঙে ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

বাস চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক ট্রেন ও ছোট ছোট সব যানবাহন চলাচল। খোলা রয়েছে শহরের বিভিন্ন দোকানপাট। সকাল থেকে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে সড়কে পিকেটিং করতে দেখা যায়নি। অন্যদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

হাসিবুল নামে একজন জাগো নিউজকে বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমাকে অফিসের কাজে জরুরি বগুড়া যেতে হবে। কোনো বাসই চলছে না, তাই এখন সিএনজিতে করে যেতে হবে।

মনোয়ার হোসেন নামে একজন জাগো নিউজকে বলেন, আমাকে নওগাঁর ধামইরহাটে যেতে হবে। এখন বাস বন্ধ থাকায় অটোতে ভেঙে ভেঙে যেতে হবে।

এ বিষয়ে জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইলাম রফিককে ফোন করলে তিনি রিসিভ করেননি। তবে বাস মালিক সূত্র জানিয়েছে, অবরোধের মধ্যে সড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় কোনো বাস চলাচল করছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102