ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জরিমানার ভয়ে মাক্স ব্যবহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রতিনিধি; করোনার প্রকোপ শীতে বৃদ্ধি পাবে এমন তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা প্রশাসন গত কয়েকদিন যাবত মাক্স ব্যবহার না করলে জরিমানার ব্যবস্থা করেছেন।

পটুয়াখালীর সদর, সবুজবাগ, পৌরসভার মোড়, বাধঘাট, চৌরাস্তাসহ বিভিন্ন সড়কে প্রতিদিন ঘন্টাব্যাপি মাক্স ব্যতীত সকলকে জরিমানা গুনতে হয়েছে। মাক্স ছাড়া লোকজনকে ২০০-৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।

তবে পটুয়াখালীতে করোনার প্রভাব কিছুটা কম হওয়ায় করোনার ভয়ে কেউ মাক্স ব্যবহার করছেন না। অধিকাংশ সাধারণ লোকজন চলমান অভিযানের ভয়ে মাক্স ব্যবহার করছে। শহরের প্রধান প্রধান সড়কে প্রবেশের পূর্বে অটো রিক্সা ড্রাইভার, মটরসাইকেল আরোহী সহ সকলে জেনে নিচ্ছে মেজিস্ট্রেট জরিমানা করে কিনা। মেজিস্ট্রেট জরিমানা করলে দোকান থেকে মাক্স কিনে পরিধান করে নিচ্ছে। অটো রিক্সায় ওঠার পূর্বে যাত্রিরা অটো ড্রাইভারকে জিঙ্গেস করে নিচ্ছেন সামনে ম্যাজিস্ট্রেট আছে কিনা। মেজিস্ট্রেট থাকলে সেই পথে যাচ্ছে না যাত্রীরা অথবা দোকান থেকে মাক্স কিনে পরিধান করে আবার খুলে রাখে কিছুদূর অতিক্রম করার পর।
এদিকে মাক্স ব্যবহারের উপর জোর দিয়েছেন পটুয়াখালী সদর থানা পুলিশ। তাদের সাথে মিলে পটুয়াখালীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিছুদিন যাবত সকলকে মাক্স ব্যবহার করতে বলছেন।

বিডি ক্লিন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পটুয়াখালী জেলা সমন্বয়ক কে.এম. জাহিদ হাসান বলেছেন তারা বর্তমানে এলাকা ভিত্তিক তালিকা করে প্রতিদিন মাক্স বিতরন করেছেন। যারা মাক্স ব্যবহার করছে না তাদেরকে সতর্ক করছেন। এক্ষেত্রে পটুয়াখালী সদর থানা থেকে সহযোগিতা করছে তাদের। তবে শুধুমাত্র পুলিশের ভয়ে মাক্স ব্যবহার করছে সবাই কিন্তু করোনার ভয়ে মাক্স ব্যবহার না করায় ভবিষ্যতে করোনার দ্বিতীয় প্রকোপ বেশি ভয়াবহ হতে পারে সে কথা প্রকাশ করেছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102