ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জর্ডানের রাজার সঙ্গে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর গোপন বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে গোপন বৈঠক করেছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।

ইজরাইলি দৈনিক ইয়েদিয়থ আহনোরোথ রোববার এ সংবাদ প্রকাশ করেছে। খবর আনাদোলুর।

পত্রিকাটির খবরে বলা হয়, জর্ডানের রাজার সঙ্গে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর ওই গোপন বৈঠকটি জর্ডানে হলেও কবে এবং কোথায় হয়েছে তা উল্লেখ করা হয়নি।

ইসরাইলের আসন্ন জাতীয় নির্বাচনে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি থেকে নির্বাচন করবেন প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। পত্রিকাটির খবরে বলা হয়, দলটির শীর্ষ নেতাদের এ গোপন বৈঠকের কথা জানিয়েছেন তিনি।

নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বেনি গান্টজ বলেন, আম্মানের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কারণে।

এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজিও একাধিকবার জর্ডানের রাজার সঙ্গে দেখা করেছেন। তবে এসব গোপন বৈঠক নিয়ে মুখ খোলেনি জর্ডানের কর্তৃপক্ষ।

ইসরাইলের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত জর্ডানের। ১৯৯৪ সালে মধ্যপ্রাচ্যে এ মুসলিম দেশটি ইসরাইলকে স্বীকৃতি দেয়। এর আগে ১৯৭৯ সালে মদ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবার আগে ইসরাইলকে স্বীকৃতি দেয় মিসর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102