ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মালদ্বীপকে সাহায্য করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫ বার পঠিত

বাংলাদেশে সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘‌‌মালদ্বীপের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’

আব্দুল্লা শহীদ আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এই আশ্বাস দেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে বাংলাদেশ এখন তার নিজস্ব ‘প্রশমন’ ও ‘অভিযোজন’ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস বলেন, ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর সভাপতি হিসেবে শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মালদ্বীপকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।’
মালদ্বীপের সফররত পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে বসবাসরত বৈধ কাগজ-বিহীন বাংলাদেশীদের বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা দেয়ার বিষয়ে তার সরকারের আগ্রহ ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রীকে আরো অবহিত করেন, যে সব বাংলাদেশি মালদ্বীপে অবস্থান করছেন, তাদের বিনামূল্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেয়া হবে।

সূত্র : বাসস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102