ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জল উৎসবের মধ্যে দিয়েই শেষ হলো মারমা সম্প্রদায়ের বৈসাবি উৎসব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৮ বার পঠিত

রাংগামাটি প্রতিনিধিঃ- মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জলোৎসবের মাধ্যমে রাঙামাটিতে শেষ হয়েছে বৈসাবি উৎসব। শেষদিন জলকেলিতে মেতে উঠে মারমা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা। পুরোনো বছরের সকল দুঃখ, কষ্ট, বেদনাকে ভুলে গিয়ে একে অন্যের প্রতি ভালোবাসায় ভরিয়ে দিতে একে অন্যকে পানি ছিটিয়ে শুদ্ধ করে নিলেন মারমা তরুণ-তরুণীরা। শনিবার সকালে রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া বিদ্যালয় প্রাঙ্গণে মারমা সংস্কৃতি সংস্থা(মাসস) এর কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী এই জলকেলি বা পানি উৎসবে মারমা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা মেতে উঠে।

পানি উৎসবে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাপতি অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এতে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের বসবাসরত নৃ-গোষ্ঠীদের জন্য সরকারের অনেক কিছুই করার আছে, আর সেই অনেক কিছু কাজ শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী। তিনি পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়ের জনগণের জন্য খুবই আন্তরিক। নৃ-গোষ্ঠীর সংস্কৃতি রক্ষা ও বিকাশে সরকারের নানান পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরো বলেন, বছরের প্রথম দিন বাংলাদেশের সকল মানুষেরা নববর্ষে মেতে উঠে। কিন্তু পার্বত্য এলাকায় দেখা যায় একটু ভিন্ন রূপ। এখানকার মানুষেরা অনেক দিনব্যাপি এই উৎসব পালন করে। কারণ এই দিনকে ঘিরে এখানকার জনগোষ্ঠীগুলোর প্রধান উৎসব হয়ে থাকে। ধারাবাহিকভাবে পাহাড়ের মানুষ আনন্দা ও উল্লাসে বিজু, বৈসুক, বিহু, বিশু এবং সাগ্রাই উৎসব পালন করছে।

মারমা সংস্কৃতি সংস্থা(মাসস) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে প্রতিবছর এই আয়োজন। সাংগ্রাই উৎসবের মাধ্যমে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যকে তুলে ধরা হয়। যেন ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্য টিকিয়ে রাখতে পারে।

আলোচনা সভা শেষে অতিথিগণ ঘণ্টা বাজিয়ে জলকেলি উদ্বোধন করেন। এরপর সকলে একে-অপরের গায়ে পানি ছিটিয়ে সকল অবসাদ দূর করে দেয়। জলকেলি অনুষ্ঠানের পর মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহি গান ও নাচ পরিবেশন করা হয়। বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত কয়েক হাজার মারমা নারী-পুরুষ একে-অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসব পালন করতে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102