ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি ওবায়দুল কাদেরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে বিশ্বে বাংলা ভাষা হচ্ছে ষষ্ঠ ভাষা। অথচ এই বাংলা ভাষাকে জাতিসংঘ তার দাফতরিক ভাষা হিসেবে গ্রহণ করেনি। স্বীকৃতি দেয়নি। আমরা আজকে এই একুশের মঞ্চ থেকে এই দাবি জানাচ্ছি।’

আজ রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে সর্বত্র বাংলা ভাষা প্রচলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখনও আমরা মায়ের ভাষা, মাতৃভাষাকে সর্বত্র প্রচলন করতে পারিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আদালতসহ সবত্র বাংলা ভাষা প্রচলনের ওপর গুরুত্ব দিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন। এই ইদ্যোগ সফল করার জন্য আমি সকলের কাছে আহ্বান জানাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102