ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে যা বললেন জেলেনস্কি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫ বার পঠিত
জেলেনস্কি

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও সহায়তা চেয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত মাসে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার বিরুদ্ধে বিশ্বকে এক হতে হবে। কারণ এই আগ্রাসন বৈশ্বিক অর্ডারের ওপর হুমকি। রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ করেছেন তিনি।

এদিকে সম্প্রতি রাশিয়া সফরে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো কিয়েভকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়া চায় মিত্র দেশগুলো যেন তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখে। এই সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের পর তারা দুজনেই এ বিষয়ে একমত হয়েছেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে যে কোনো বিষয় অবশ্যই বিবেচনায় নিতে হবে। মস্কোর ঘনিষ্ট মিত্র হিসেবে দেখা হয় বেইজিংকে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পশ্চিমা দেশগুলো দাবি করে আসছে যে, চীন রাশিয়াকে সহযোগিতা করছে। যদিও বেইজিং শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102