ads
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪৭ বার পঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে সোমবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়। বাংলাদেশ ছাড়াও কুয়েত, লাউস ও ফিলিপিন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন গুরুত্বপূর্ণ কারণ বিশ্ব এখন করোনা ভাইরাসের বহুমাত্রিক প্রভাব এবং এ থেকে পুনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করে। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
আন্তর্জাতিক বিষয়ে বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে নীতি নির্ধারণে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে। প্রতিবছর সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ-পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102