ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় ঈদগাহে আগামীকাল সকালে নূর হোসাইন কাসেমীর জানাজা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

আগামীকাল সোমবার সকাল নয়টার জাতীয় ঈদগাহে হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাসেমীর জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী।

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গত ১লা ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে আল্লামা কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার কয়েক দফা করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে।

নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর গত ১৫ই নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোছাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102