ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় পার্টির পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন সমর্থকরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক পথসভায় এ ঘটনা ঘটে। আহসান আদেলুর রহমান আদেল বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান।

নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী কোমল পানীয় ও খাদ্য পরিবেশন করতে পারবেন না। কিন্তু তিনি আচরণবিধি লঙ্ঘন করে বিরিয়ানি পরিবেশন করেন।

এ সময় দেখা যায়, কিছু সমর্থক বিরিয়ানির প্যাকেট না পেয়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ার ভাঙচুর করেন। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন নেতারা। অনেকে বিরিয়ানি না পেয়ে ফিরে যায়।

কবির উদ্দিন নামে এক সমর্থক বলেন, আমাদের ডেকে এনেছে, আমি বিকেল থেকে অপেক্ষা করেছি। সামনে বসেও বিরিয়ানি পাইনি। আর আমাদের ডাকলে কখনো আসবো না।

আরেক সমর্থক মজিবর বলেন, তিনি গতবার এমপি থেকে কোনো উন্নয়ন করেননি। এবার আমাদের ডেকেছেন, আমরা এসেছি। সবাই বিরিয়ানি পেলো, আমি পেলাম না। এভাবে ডেকে এনে অসম্মান না করলেও পারতেন।

এ বিষয়ে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102