ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় কুংফু প্রতিযোগিতায় রাংগামাটির দুই স্বর্ণ সহ চারটি পদক অর্জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫৩ বার পঠিত

রাংগামাটি প্রতিনিধিঃ- গত ২৮-৩১ মার্চ কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতায় রাঙামাটির চার কৃতী সন্তান দুইটি গোল্ড মেডেলসহ চারটি পদক অর্জন করেছেন। বিভিন্ন ক্যাটাগরিতে এই মেডেল জয়লাভ করেন তারা। এসময় রাঙামাটির পঞ্চম শ্রেণির এক ছাত্রী তাসমিম তাব্বাসুম(নিশাত) ডাবল গোল্ড মেডেল অর্জন করেন। রবিবার রাঙামাটি প্রেসক্লাবে ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের এক সংবাদ সম্মেলনে কৃতী এসব শিক্ষার্থীদের অর্জন তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রধান প্রশিক্ষক বলেন, জেলার সরকারি কোনও সহযোগিতা ছাড়াই কক্সবাজারে জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতায় অংশ নিয়ে রাঙামাটি জেলা দুইটি গোল্ডসহ, চারটি পদক জয়লাভ করে। ভবিষ্যতে সরকারি সাহায্য-সহযোগিতা পাওয়া গেলে এই সেক্টরে আরো এগিয়ে যাওয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রধান উপদেষ্টা এডভোকেট আব্দুল গাফফার মুন্না, প্রধান প্রশিক্ষক ও টিম প্রধান আব্দুল মান্নান রানা এবং পদক জয়ী শিক্ষার্থীরা।
পদকজয়ীরা হলেন, ট্রেডিশনাল কুংফু(জীবজন্তু স্টাইল) ও সানদা(সরাসরি মারামারি) ক্যাটাগরিতে ডাবল গোল্ড অর্জন করেন ৫ম শ্রেণির ছাত্রী তাসমিম তাব্বাসুম(নিশাত)। রোধ্য দত্ত ৫৫ কেজি ক্যাটাগরিতে একটি রোপ্য, তারেক হাসান(জিসান) ৫৫ কেজি ক্যাটাগরিতে একটি ব্রোঞ্জ, আব্দুর রহমান ৮০ কেজি ক্যাটাগরিতে একটি রোপ্য পদক অর্জন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102