ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় তথ্য বাতায়নে চেয়ারম্যানের নামের পাশে লেখা ‘ভোট চোর’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২ বার পঠিত

জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ আলীর নামের পাশে ‘ভোট চোর’ শব্দ লেখা ছিল। এ সংক্রান্ত একটি পোস্ট শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শনিবার (১৬ সেপ্টেম্বর) ‘ভোট চোর’ শব্দটি মুছে ফেলা হয় তথ্য বাতায়ন থেকে।

গুরুত্বপূর্ণ সরকারি পোর্টালে একজন জনপ্রতিনিধির নামের পাশে এই শব্দ লেখা থাকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। অনেকে বিষয়টি নিয়ে হাস্যরসেও মেতেছেন।

জানা গেছে, স্থানীয় এক তথ্যপ্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নে উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে প্রবেশ করলে পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখতে পান। পরে তিনি নিজ ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এক পর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়লে চেয়ারম্যানের নামের সঙ্গে যুক্ত ‘ভোট চোর’ লেখাটি মুছে ফেলা হয়।


বাতায়ন ঘেঁটে দেখা গেছে, গত শনিবার সবশেষ দুপুর ১টা ৫৭ মিনিটের দিকে তথ্য হালনাগাদ করা হয়েছে। পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুককে এর জন্য দায়ী করেছেন ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক জাতীয় তথ্য বাতায়নের বিষয়টি দেখভাল করেন। এর পাসওয়ার্ড একমাত্র তার কাছেই রয়েছে। আর রাজনীতি ও বিভিন্ন বিষয় নিয়ে উদ্যোক্তার সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতেই উদ্যোক্তা ফারুক এ কাজটি করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন বলে জানান এই ইউপি চেয়ারম্যান।

ওয়েবসাইটটি হ্যাক করে হ্যাকাররা এ কাণ্ড করেছে বলে দাবি অভিযুক্ত ওমর ফারুকের। তিনি বলেন, একটি চক্র ওয়েবসাইটটি হ্যাক করে এ কাজটি করেছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি জানার পরপরই সাইট থেকে শব্দটি মুছে ফেলা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক ও আপত্তিকর।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102