ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় দলের ফুটবলারদের এখন থেকে বেতন দেবে বাফুফে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

জাতীয় দলের ফুটবলারদের জন্য এখন থেকে কেন্দ্রীয় চুক্তির ব্যবস্থা করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন, টুটুল হোসেন বাদশা, আশরাফুল ইসলাম রানার সঙ্গে বসেন বাফুফে বস কাজী সালাউদ্দিন। সভা শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাচে একটি কেন্দ্রীয় চুক্তির পরিকল্পনার কথা জানান।

সালাউদ্দিন বলেন, ‘ন্যাশনাল টিমে খেলা নিয়ে ক্লাবগুলোর সঙ্গে অনেক কনফ্লিক্ট হয়। তখন আমি চিন্তা করলাম, বাফুফে মেম্বারদের সঙ্গে কথা বললাম, পারিশ্রমিক পদ্ধতি দাঁড় করাতে হবে। ওরা ক্লাব থেকে যেটা পায়, পাক, কিন্তু জাতীয় দলে খেলার জন্য ওদের যদি একটা পারিশ্রমিক দেই, তাহলে ওরা অনুপ্রাণিত হবে। ৩০ জন খেলোয়াড়ের একটা গ্রুপ হবে। সেখানে ১৫ জনের একটা গ্রেড, ১০ জনের একটা গ্রেড এবং ৫ জনের আরেকটা গ্রেড থাকবে।’

আন্তর্জাতিক ম্যাচের জন্য অনেক সময়ই ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে চায় না। এছাড়া টাকার জন্য খেলোয়াড়রাও কখনও ছোট ইনজুরিকে বড় করে দেখিয়ে জাতীয় দলকে উপেক্ষা করেন। এসব বিষয় মাথায় রেখে কেন্দ্রীয় চুক্তির কথা ভেবেছে বাফুফে। সালাউদ্দিন আরও বলেন, ‘কেন্দ্রীয় চুক্তি করলে তারা জাতীয় দলে খেলতে অনুপ্রাণিত হবে। অনেক সময় কারো ১০ শতাংশ ইনজুরি আছে কিন্তু শতভাগ ইনজুরির কথা বলে চলে যায়। এটা করলে সেটা হবে না।’

সভা শেষে গোলকিপার রানা এই চুক্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, ‘ পরের মৌসুমের জাতীয় দল নিয়ে উনার কিছু পরিকল্পনা আছে, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হচ্ছে জাতীয় দলের ৩০ জন খেলোয়াড়ের একটি পুল করবেন, তাদের পারিশ্রমিকের আওতায় নিয়ে আসবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় খবর। এরকম স্যালারি যদি হয়, খেলোয়াড়রা অবশ্যই আর্থিকভাবে লাভবান হবে। তিনি বলেছেন, যারা ‘এ’ গ্রেডে থাকবে, তাদের পারফরম্যান্স যদি খারাপ হতে থাকে, তাহলে ‘বি’ গ্রেডে নামিয়ে দেওয়া হবে। ‘বি’ গ্রেডে খারাপ হলে ‘সি’ গ্রেডে নামিয়ে দেওয়া হবে। জাতীয় দল থেকে বাদ পড়লে সে চুক্তির বাইরে চলে যাবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102