ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় দলে ফিরে সাব্বিরের রান ৩১, টিকটক ভিডিও ৩৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪৫ বার পঠিত

জাতীয় দলে আর ফেরা হবে না কি না তা নিয়েই ছিল এক সময়ের হার্ডহিটার সাব্বির রহমানের। গত তিন বছর জাতীয় দলের ধারেকাছেও তার আনাগোনা ছিল না। জেলায় জেলায় খ্যাপ খেলে বেড়াতেন।

এরইমধ্যে বাসার সামনে এক ব্যক্তির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিতর্কিত হয়ে পড়েন।

কিন্তু ভারতীয় কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের কল্যাণে হঠাৎ করেই সুযোগ পেলেন জাতীয় দলে। রীতিমতো ওপেনিংয়ে নামানো হচ্ছে তাকে।

এক কথায় টি-টোয়েন্টি দলের হার্ডহিটার সংকটে কপাল খুলে যায় সাব্বিরের।

এমন সুযোগ আর কোনো ক্রিকেটার পেয়েছে? এ প্রশ্নে অনেকেই ‘না’ বলবেন হয়তো।

উত্তর খোঁজার আগে যেটা জানা প্রয়োজন – সাব্বির কি সুযোগের সদ্ব্যবহার করছেন? জাতীয় দলে ফিরে কেমন তার পারফরম্যান্স?

এ প্রশ্নে যে কেউ বলবেন, মাঠের পারফরম্যান্সের চেয়ে টিকটকে মনোযোগ তার প্রবল। তিন বছর পর দলে ফিরে সাব্বির রান করেছেন মাত্র ৩১, আর টিকটক ভিডিও করেছেন ৩৮টি।

এশিয়া কাপে যোগ দিয়ে শ্রীলংকা ম্যাটে ওপেনিংয়ে নামেন সাব্বির। ৬ বলে ৫ রান করেই আউট। পরের ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি, ৩ বলে শূন্য রান।

এরপর ৯ বলে ১২ এবং ১৮ বলে ১৪ রান। মোট ৩১ রান করেছেন।

অথচ এই সময়ের মধ্যে তিনি টিকটকে ৩৮টি ভিডিও পোস্ট করেছেন। এর মাঝে তার ভিডিও শেয়ারিং অ্যাপের আইডি ভেরিফাইও হয়েছে। সেই খবর আবার প্রচারও করেছেন সাব্বির।

এ বিষয়ে তুমুল সমালোচনা চলছে তাকে নিয়ে। ট্রলড হচ্ছেন। সাব্বিরের টিকটক ধরেই সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হয়েছে – রানের যা পরিস্থিতি, আ তি তি তি।

হয়তো রানে থাকলে এমন পরিস্থিতির মুখে পড়তেন না সাব্বির।

এদিকে মেকশিফ্ট ওপেনার নিয়ে পড়ে আছেন বাংলাদেশের থিংক ট্যাঙ্কাররা। সে সুবাদে হয়তো আজ কিউইদের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাব্বিরকেও দেখা যেতে পারে ওপেনিংয়ে। সাব্বির কি পারবেন পারফরম্যান্স দিয়ে ট্রল, মিম, সমালোচনাকে থামাতে!

ক্রাইস্টচার্চে বেলা ১২টায় ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102