ads
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় পতাকা বিকৃতি: বেরোবির ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৫২ বার পঠিত

বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সাবেক এক ছাত্রলীগ নেতা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর তাজহাট থানায় অভিযোগটি দায়ের করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম।

অভিযোগে উল্লেখ করা হয়, জাতীয় পতাকা বিকৃত করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় দিবস উদযাপন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমানসহ ৮ শিক্ষক এবং উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা আমিনুর রহমান। অভিযোগ গ্রহণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

এর আগে, দোষী শিক্ষক ও কর্মকর্তার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102