জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর ভোকাল, সঙ্গীতশিল্পী শাফিন আহমেদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে। গানের পাশাপাশি দীর্ঘদিন ধরেই দলটির রাজনীতির সঙ্গে জড়িত তিনি।
রোববার (১৯ সেপ্টেম্বর) শাফিন আহমেদ বলেন, নতুন একটা চ্যালেঞ্জ। দায়িত্বও বেশ বড়। ভালো লাগছে খুবই।
এই গায়ক আরও বলেন, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় আনন্দিত আমি। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক আমাকে এই পদে নিয়োগ দিয়েছেন। এরই মধ্যে এ নিয়োগ কার্যকর হয়েছে।
বলে রাখা ভালো, ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন গায়ক শাফিন আহমেদ।