ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পর্যায়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪শে মে থেকে পরীক্ষা শুরু হবে। ৮ই জুন থেকে অনলাইনে প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ করা হবে। এছাড়া জুলাইয়ের ৩য় সপ্তাহ থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

এদিকে, স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে শুরু হওয়ার আশ্বাসে রাজধানীর শাহবাগে অবরোধ তুলে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলন থেকে আটক ১৩ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সকালে শিক্ষার্থীরা চলমান পরীক্ষা নেয়ার দাবিতে শাহাবাগ মোড়ে বিক্ষোভ করতে এলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ থেকে অবিলম্বে স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102