ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জানাজায় অংশ নিতে এসে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৪ বার পঠিত

ভোলায় যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা তাদের এক স্বজনের জানাজায় অংশ নিতে এসেছিলেন।

এ ছাড়া ট্রাক-ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৌদ্ধেরপুল ও ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির মিঞা ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বৌদ্ধেরপুল এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা মো. মনির শরীফ (২৮) ও মো. আজগর আলী (৫৫) নামে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অন্যদিকে সকালে ভোলার সদর উপজেলার পরানগঞ্জ বাজারসংলগ্ন বিশ্বরোড এলাকায় একটি ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মো. আরিফ হোসেন (২৫) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন।

নিহত আরিফ সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের মো. আলীর ছেলে।

ভোলা মডেল থানার ওসি মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102