ads
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের একজন ভালো বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশে ভোট নিয়ে যে মন্তব্য করেছেন, তা ‘সাদা মনে’ বলেছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বুধবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানি রাষ্ট্রদূত বলেছেন, তিনি এটা শুনেছেন, কেউ তাকে বলেছে।নিশ্চয় কেউ তাকে এভাবে ব্রিফ করেছে। সেজন্য তিনি এটা বলে ফেলেছেন। কিন্তু তিনি আসলে বাংলাদেশের একজন ভালো বন্ধু।

মোমেন আরও বলেন, তিনি সাদা-সিধে মানুষ। জাপান-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং আরও গভীর হবে।

তারা এবার আমাদের প্রধানমন্ত্রী জাপান যাওয়ার পর একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে চায়।

আমরাও তাদের পছন্দ করি। তারাও আমাদের পছন্দ করে। এ ধরনের কেউ কিছু বললে হইচই করার কোনো কারণ নেই।

এর আগে গত ১৪ নভেম্বর ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ইতি নাওকি বলেন, নির্বাচন নিয়ে বৈশ্বিকভাবে জাপানের মতামতের একটা গুরুত্ব রয়েছে। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা না ঘটা এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করে জাপান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102