ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ স্পীকারের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৪ বার পঠিত

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুর ১ টা ৩৫ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সফরকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার, হাউজ অফ কাউন্সিলরস অফ জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাতের কথা রয়েছে।

এই সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি জাপানের উদ্দেশের ঢাকা ত্যাগ করেছেন।

এছাড়া অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

জাপান সফর শেষে স্পীকারের ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102