ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাপানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৮৯ বার পঠিত

জাপানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবার ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক ও সমবেদনা জানান।

চিঠিতে শেখ হাসিনা বলেন, শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পের কথা শুনে আমরা গভীরভাবে শোকাহত।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, যদি প্রয়োজন হয় বাংলাদেশ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশ জাপানের পাশে আছে। এই কঠিন সময়ে জাপান সরকার ও জনগণের প্রতি সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করছি।

বাংলাদেশ ও জাপান উভয়ই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের জনগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহনশীল এবং এই ধরনের সংকটে সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। বিশ্বাস করি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে জাপানও দ্রুত এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবে।

গতকাল সোমবার একদিনে দেশটিতে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ১৩ জন মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102