ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাপার এমপি জিন্নাহর আগাম জামিন হাইকোর্টে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে দুদকের মামলায় ৩ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মো.সিরাজুল ইসলাম ও মুন্সী মনিরুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে ঢাকা কার্যলয়ে মামলা করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।

এরপর তার দাখিল করা সম্পদ বিবরণীর সঙ্গে দুদকের অনুসন্ধানে অসঙ্গতি খুঁজে পায়। তার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৯০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে ২০১৯ সালে ১৬ সেপ্টেম্বর সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ পাঠায় দুদক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102