ads
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘জাপার কিছু এমপির বক্তব্যে বোঝা যায় না তারা কোন দলের’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪৯ বার পঠিত

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জোট করে জাতীয় পার্টি নির্বাচন করেছে। সংসদে বিরোধী দলে বসেছে, এটা হল গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু কারও কারও বক্তব্যে বোঝা যায় না, তারা কোন দলের সদস্য। রোববার জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, জাতীয় পার্টির সংসদ সদস্যরা বক্তব্য দেন কিন্তু দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের নামও উল্লেখ করেন না। অথচ তারা জাতীয় পার্টি থেকে মনোনীত সদস্য। তিনি এই বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবেন বলে জানান। তিনি বলেন, সরকার উন্নয়ন করছে। এই উন্নয়নে জাপার ভূমিকা আছে।
কিন্তু আওয়ামী লীগের নেতারা একবারও জাতীয় পার্টির কথা বলেন না। এত কার্পণ্য কেন? এটা গণতন্ত্রের ভাষা না। ২০১৪ সালে যে ধ্বংসযজ্ঞ হয়েছিল সে নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে নির্বাচন হতো না। সরকার, সংবিধান সংসদ কিছুই থাকত না। গণতন্ত্রে বিশ্বাস করেই জাতীয় পার্টি সে নির্বাচনে এসেছিল।
ফিরোজ রশীদ বলেন, দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কঠোর পরিশ্রম করছেন। কিন্তু অর্থ লুটপাট হয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যাংক, লিজিং কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। শুধু পিকে হালদারকে ধরলে হবে না। পেছনে কারা আছে বের করতে হবে। হাজার হাজার কোটি টাকা চলে গেল, এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তারা জড়িত। যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102