ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামাইয়ের বটির আঘাতে প্রাণ গেলো শ্বশুরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৭ বার পঠিত

যশোরের শার্শায় জামাইয়ের বটির আঘাতে মুসা বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জামাই তুহিনসহ তিনজনকে আটক করেছে। নিহত মুসা বিশ্বাসের বাড়িও দুর্গাপুর গ্রামে।

এলাকাবাসী জানায়, ৫ বছর আগে মুসা বিশ্বাসের মেয়ের সাথে একই গ্রামের কুদ্দুসের ছেলে তুহিনের বিয়ে হয়। তাদের একটি চার বছর বয়সী ছেলে সন্তান আছে। দুই মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। মঙ্গলবার সকালে মুসা বিশ্বাস তার নাতি আরিয়ানকে দাদা বাড়ি থেকে আনতে গেলে তুহিনের সাথে মুসা বিশ্বাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তুহিন ও তার ছোট ভাই রুহিন, তাদের বাবা আবদুল কুদ্দুসসহ কয়েকজন বটি ও লাঠি দিয়ে মুসা বিশ্বাসকে এলোপাতাড়ি মারধর করে। ঘটনার পর এলাকাবাসী মুসা বিশ্বাসকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সি) বদরুল আলম খান বলেন, খবর পেয়ে মুসা বিশ্বাসের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তুহিন, কুদ্দুস ও জামির নামে তিন জনকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102