ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামায়াত নেতা হত্যায় সাবেক ২ এমপির নামে মামলা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

ঝিনাইদহে জামায়াত নেতা এনামুল হক হত্যায় সাবেক দুই এমপিসহ ১৯ জনের নামে মামলা হয়েছে। রোববার দুপুরে নিহতের ভাই বিএম তারিকুজ্জামান আদালতে মামলাটি করেন।

মামলায় আসামিরা হলেন- ঝিনাইদহ ৩ আসনের সাবেক দুই সংসদ সদস্য নবী নেওয়াজ ও শফিকুল আজম খান, কোটচাঁদপুরের সাবেক সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই সৈয়দ আলী ও কনস্টেবল সমির কুমারসহ আরো ১৯ জন।

বাদীপক্ষের আইনজীবী রুস্তম আলী বলেন, এনামুল হক কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ছিলেন। ২০১৪ সালের ২৫ জানুয়ারি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে যায়। এ সময় তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে ফিরছিলেন।

পরদিন শহরের নওদাপাড়া গ্রামে এনামুল হকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ওই সময় পুলিশ দাবি করে যৌথবাহিনীর অভিযানে এনামুল নিহত হন।

তিনি আরো বলেন, বাদীর অভিযোগটি গ্রহণ করে আদালত কোটচাঁদপুর থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

কোটচাঁদপুর থানার ওসি মো. সৈয়দ আল মামুন জানান, আদালতের আদেশ এখনো থানায় পৌঁছায়নি। হাতে পেলে নির্দেশনা মোতাবেক মামলা রেকর্ড করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102