ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত
জামালপুর

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পঞ্চম ধাপে আগামী ২৮শে ফেব্রুয়ারী আসন্ন জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন সচিবায়ল এই নির্বাচন স্থগিতের আদেশ জারি করে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২৮শে ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য নির্ধারিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

জামালপুর জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার গোলাম মোস্তফা জানান, আগামী ২৮শে ফেব্রুয়ারী জামালপুর সদর ছাড়াও মাদারগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিলো এবং সে মোতাবেক নির্বাচনের সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু কি কারনে দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। তবে দেওয়ানগঞ্জ ব্যতিত আগামী ২৮শে ফেব্রুয়ারী জামালপুর, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পঞ্চম ধাপে পৌর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয় গত ৪ঠা ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাছাইয়ে দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফারিন হোসেনের মনোনয়নপত্র ঋণ খেলাপীর হওয়ার কারণে বাতিল হয়ে যায়। পরে হাইকোর্টের নির্দেশে গত ১৫ই ফেব্রুয়ারী ফারিন হোসেন নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন ফিরে পায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102