ads
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে গুদামে মিললো ৮১ হাজার লিটার সয়াবিন তেল!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৭০ বার পঠিত

জামালপুরের মেলান্দহে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে দুই ব্যবসায়ীর গুদামে গিয়ে মিললো ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল। বাজারে তেল সংকট সৃষ্টি করার অপরাধে ওই দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ মার্চ) মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মেলান্দহ উপজেলার সহ-সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে ওই অর্থ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, মেলান্দহ বাজার মের্সাস তপু এন্টারপ্রাইজ নামে ওই দোকানে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোনো রশিদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জননী তেল ভাণ্ডার নামে অন্য আরেকটি দোকানে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোনো রশিদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102