ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে গৃহবধূর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত
জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বামীর ঘর থেকে স্বপ্না খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহতের সৎ শাশুড়িকে। বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত স্বপ্না খাতুন (২৪) পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের সজল মিয়ার মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জের বিনোদরচর গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে মিজান মিয়ার ঘরে তার স্ত্রী স্বপ্না বেগমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে স্বপ্নার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্বপ্না খাতুনের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় স্বপ্নার সৎ শাশুড়ি মলিনা বেগমকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মৃত স্বপ্না খাতুনের চাচাত ভাই শাহা আলী অভিযোগ করেন, বিয়ের পর থেকে তার বোনকে নির্যাতন করে আসছিল তার স্বামীসহ অন্যান্যরা। তার বোন স্বপ্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাবে না। ময়নাতদন্তের রির্পোট এলেই সব পরিস্কার হবে। তবে নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102