ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৪ বার পঠিত

জামালপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সদর উপজেলার কেন্দুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল কালাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুখছেদুর রহমান হারুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির সবুজ প্রমুখ।

এসময় বক্তারা বিএনপি নেতাকর্মীদের নামে একেরপর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান। পরে হতদরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

জেলার ৭টি উপজেলার দুই শতাধিক স্পটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে বলে জানিয়েছে দলীয় নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102