ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে পানি বৃদ্ধি অব্যাহত, ২৮ স্কুল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানি উঠায় ২৫টি প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার ( ১৯ জুন) সন্ধ্যায় যমুনার পানি বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পানি পরিমাপক আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহত পানি বৃদ্ধির ফলে ইসলামপুর উপজেলার চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, বেলগাছা ও কুলকান্দি ইউনিয়নে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
পানি বৃদ্ধির ফলে ২৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৩ টি মাধ্যমিক বিদ্যালয় ঘোষণা করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসান জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা পশ্চিমাঞ্চলের ২৫ বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার জানান, যমুনান তীরবর্তী এলাকার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়নি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102