ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত
জামালপুর

জামালপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিন চিকাজানি এলাকায় ইটবাহী ভটভটি চাপায় এক মানসিক প্রতিবন্ধী নারী ও সকালে সরিষাবাড়ী উপজেলার হাসড়া মাজালিয়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা যাত্রী অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়।

নিহতরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের দক্ষিন চিকাজানি গ্রামের জবর উদ্দিনের মানসিক প্রতিবন্ধী মেয়ে সমিরন বেগম (৪৮) এবং সরিষাবাড়ী উপজেলার পোঘলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গিয়াস উদ্দিন(৬৮)।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির জানান, সোমবার বিকাল ৩টার দিকে দেওয়ানগঞ্জ-পোল্লাকান্দি সড়কের দক্ষিণ চিকাজানি এলাকায় খায়রুল মেম্বারের বাড়ির সামনে ইটবাহী ভটভটির ধাক্কায় সমিরন বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অপরদিকে সকাল ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া এলাকায় দ্রুত গতির একটি মাহেন্দ্র ট্রাক্টর অটোরিকশাকে ধাক্কায় দেয়। এতে করে অটোরিকশা যাত্রী গিয়াস উদ্দিনের মৃত্যু হয়। সে সরিষাবাড়ীর পোঘলদিঘা ইউনিয়নের পোঘলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো: ফজলুল করিম জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি আমার জানা নেই, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102