ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে ব্যবসায়ীকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

জামালপুরে ব্যবসায়ীকে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সিমারপাড় এলাকার মুদি দোকান ব্যবসায়ী আক্কাস আলী ওরফে সাদা আক্কাস জুয়া খেলায় আসক্ত ছিলেন। ২০১৪ সালের ২৪ এপ্রিল রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। ওই রাতেই হানিফ মিস্ত্রি, মোঃ ফরিদ ও সাজেল বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে আক্কাস আলীর ভাই মোঃ শওকত হোসেনকে জানায় কুটিরঘাট এলাকায় আক্কাস আলী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে আক্কাস আলীর পরিবার রাতেই কুটিরঘাট এলাকায় গিয়ে খোঁজাখোঁজি করেও আক্কাস আলীর খোঁজ পায়নি। পরদিন সকালে শাজপাড়া গ্রামের কুটিরঘাট এলাকায় একটি ধান ক্ষেতের ভেতর থেকে আক্কাস আলীর মরদেহ উদ্ধার হয়। যেখানে আক্কাস আলীর মরদেহ উদ্ধার হয় তার কাছাকাছিই হানিফ মিস্ত্রির বাড়িতে প্রায়ই জুয়ার আসর বসতো।

এ ঘটনায় নিহতের ছেলে মো: সাইফুল ইসলাম ২০১৪ সালের ২ মে বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি আদালতে দীর্ঘ বিচারকার্য শেষে সকল সাক্ষির সাক্ষ্য গ্রহণে অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধে বকশীগঞ্জের উত্তর মাঝপাড়া কুটিরঘাট গ্রামের মৃত সালাম মিস্ত্রির ছেলে হানিফ মিস্ত্রি (৪৫), একই এলাকার মো: বাচ্চু মিয়ার ছেলে মো: ফরিদ(৩৫), বকশীগঞ্জের চরকাউরিয়া সিমারপাড় গ্রামের মো: আ: লতিফের ছেলে মো: ফরিদ মিয়া (৪০) ও একই এলাকার মৃত হাসেন আলীর ছেলে মো: আহাদ আলীকে(৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102