ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

জামালপুরের মেলান্দহে ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে বাবুল শেখ (৩৫) নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত বাবুল শেখ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপুর মধ্যপাড়া গ্রামের মৃত মুনছব শেখের ছেলে এবং ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

স্থানীয়রা জানান, গত শুক্রবার সাধুপুর এলাকায় ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে লাল মিয়ার সঙ্গে বাবুল শেখের ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে বাবুল শেখের লোকজন বিষয়টি মিমাংসার প্রস্তাব দিলে লাল মিয়ার লোকজন তা না মেনে চলে যায়।

এই ঘটনার জের ধরে সোমবার (৩ মে) সকালে বাবুল শেখের বাড়িতে লাল মিয়ার নেত্বত্বে ৩০-৩৫ জনের সংঘবদ্ধ দল রড, শাবল, লাটিসহ দেশীয় অস্ত্র দিয়ে বাবুল শেখ, শহিন, হৃদয়, মুক্তি, সিয়াম, রশিদ ও সোহেলকে পিটিয়ে আহত করে।

এলাকাবাসী তাদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে বাবুল শেখ ও হৃদয়ের অবস্থা অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাবুল শেখকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মুক্তি বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102