ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইকারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

জামালপুরে সোনালী ব্যাংকের ৪ লাখ টাকা ছিনতাইকারী চক্রের মূলহোতা আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) ভোরে ঢাকার গেন্ডারিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবুল কালামের গ্রামের বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গার শেখপাল গ্রামে। তিনি মৃত খলিলুর রহমানের ছেলে।

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, গত ৩০ নভেম্বর দুপুরে দলিল লেখক সুনু নাগের কর্মচারী সোহাগ সোনালী ব্যাংক সকাল বাজার শাখায় সরকারি রাজস্বের জন্য সাড়ে ৪ লাখ জমা দিয়ে যায়। ব্যাংকের ক্যাশে টাকা জমা দেওয়ার সময় অভিনব কায়দায় ছিনতাইকারী পুরো টাকা হাতিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংকের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে।

টাকা ছিনতাই হওয়ার ঘটনায় সোহাগ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে সোমবার ভোরে ঢাকার গেন্ডারিয়া থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতা আবুল কালামকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে এই চক্রের আরো চারজনকে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102