ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে মারা গেলেন স্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৭২ বার পঠিত

জামালপুরের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খালেদা খানম খুশি (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের নান্দিনা বাজার অদূরে অনন্তবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

খালেদা খানম খুশি সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি শ্রীপুর গ্রামের বাসিন্দা ও টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হুদা রিপনের স্ত্রী।

পরিবার সূত্র জানায়, সকালে রিপন তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে মোটরসাইকেলে শ্রীপুর যাচ্ছিলেন। এসময় জামালপুর-ময়মনসিংহ সড়কের অনন্তবাড়ী এলাকায় পৌঁছলে একটি কুকুরকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের পিছন থেকে তারা রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাদের আহত অবস্থায় নান্দিনা জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষিকা খালেদা খানম খুশিকে মৃত বলে ঘোষণা করেন। তবে এ দুর্ঘটনায় শিশুটির তেমন কোনো ক্ষতি হয়নি।

নিহত স্কুল শিক্ষিকার ভাসুর নাজমুল হুদা মিঠু জানান, দুপুর সাড়ে ১২টায় নান্দিনা জেনারেল হাসপাতাল থেকে খুশির মরদেহ গ্রামের বাড়ি শ্রীপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই পারিবারিক কবরস্থান তার দাফন সম্পন্ন হবে বলেও জানান তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102