ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে হয়ে গেল ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা

জামালপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৬৫ বার পঠিত

জামালপুরের মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা দেখতে কনকনে শীতের মধ্যেও সব বয়সী মানুষের ঢল নামে।

দীর্ঘ ৫০ বছর পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোসলেমাবাদ এলাকায় ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমন ধান কাটার পর সপ্তাহ ধরে চলে এ প্রতিযোগিতা। বৃহস্পতিবার ছিল শেষ দিন।
বিভিন্ন উপজেলা থেকে এ প্রতিযোগিতায় অংশ নেয় ১৪টি দল। এর মধ্যে বিজয়ী হয় বকশীগঞ্জ উপজেলার নূর নবী মন্ডলের দল এবং দ্বিতীয় স্থান অর্জন করেন হেলাল উদ্দিন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ খেলায় চারটি ষাঁড় একটি মইয়ে বেঁধে দেওয়া হয়। পরে মইয়ের ওপর দুজন ব্যক্তি উঠে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করেন। আগে গন্তব্যে পৌঁছাতে পারলেই প্রথম হওয়া যায়।

মুঠোফোনের এ যুগে তরুণ প্রজন্মের কাছে ব্যতিক্রমী এ প্রতিযোগিতা যোগ করেছে আনন্দের নতুনমাত্রা। তরুণরা বলছেন এমন আয়োজন যেন আরও করা হয়।

মিরাজ নামে এক দর্শনার্থী বলেন, আজকাল সবাই মোবাইল নিয়ে থাকে। এসব ঐতিহ্যবাহী খেলা আবারও শুরু হলে তরুণ সমাজ এ সম্পর্কে জানতে পারবে। ব্যতিক্রমী এ খেলাটি আমাদের মাঝে আনন্দের নতুন মাত্রা যুক্ত করেছে।

আবেদ আলী নামে এক বৃদ্ধ বলেন, আমাদের সময় অনেক ধরনের খেলা হতো। এখন তো আর এসব নাই। ৫০ বছর পর খেলা দেখলাম। অনেক ভালো লেগেছে। প্রতি বছর যেন এ খেলার আয়োজন করা হয়।

নিছক আনন্দের জন্যই এ খেলায় অংশ নেন ষাঁড় মালিকেরা। মই থেকে পড়ে গেলেই বাতিল হয় দল। মজার এ খেলায় ঝুঁকিও রয়েছে, সবসময় থাকতে হয় সতর্ক।

ষাঁড় মালিক মিজানুর রহমান বলেন, আমার পাঁচটি গরু খেলায় অংশ নেয়। আমি বকশীগঞ্জ থেকে এসেছি। মনের খোরাক থেকেই খেলায় অংশ নিই। এতে ঝুঁকি আছে।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, আমরা এলাকার মুরব্বিদের কথায় এ খেলার আয়োজন করেছি। অনেক দর্শক হয়েছে। সবার সহযোগিতা পেলে আগামীতে আবারও আয়োজন করব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102