ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে যায়যায়দিনের জামালপুর প্রতিনিধি ইউসুফ আলী সভাপতি এবং যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও দেশ রূপান্তর প্রতিনিধি শোয়েব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত।

বুধবার প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে সকল পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম।

২০২১ সালের জন্য নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি যথাক্রমে কামাল হোসেন (অবজারভার), জহুরুল ইসলাম ঠান্ডু (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আজাদ মামুন (নিউজ টুয়েন্টিফোর টিভি/স্বদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি/শেয়ার বিজ), দপ্তর সম্পাদক তানভীর আহমেদ হীরা (দীপ্ত টিভি), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক বিশ্বজিৎ দেব টুটুল (ঢাকা ট্রিবিউন) কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এএকে মাহমুদুল হাসান দারা (প্রবীন সাংবাদিক), এম এ জলিল (সম্পাদক, দৈনিক আজকের জামালপুর), মুকুল রানা (দিনকাল), শুভ্র মেহেদী (ডিবিসি নিউজ/বাংলাদেশ প্রতিদিন), ফজলে এলাহী মাকাম (এসএ টিভি/বাংলাদেশ বেতার)।

এছাড়াও নির্বাচনে ২০২২ সালের জন্য এসএ টিভি ও বাংলাদেশ বেতারের জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম সভাপতি এবং ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক হিসেবে আগাম নির্বাচিত হয়েছেন।

সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অজয় কুমার পাল প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102