ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুর সদর উপজেলা আ.লীগ; সভাপতিকে শোকজ, সাধারণ সম্পাদককে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান খানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহাম্মেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী হিসেবে উল্লেখ করেন।যা দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান খানকে কারণ দর্শানো নোটিশ ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব দিতে সাত কর্ম দিবস সময় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কার এবং সভাপতি ডা. আব্দুল মান্নান খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠে দলের তৃণমূলের নেতাকর্মীরা।

এ ঘটনায় গত ৩ দিন ধরে সদরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102