ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামায়াতের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৫৬ বার পঠিত

রাজধানীর মালিবাগ-মৌচাকে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপির গণমিছিলের অংশ হিসেবে রাজধানীর মৌচাকে জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় পুলিশের ১০ জন সদস্য আহত হয়ে পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতরা হলেন- শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান (এসি, নিউমার্কেট জোন), মো. বায়েজীদুর রহমান (এসি, রমনা জোন), এসআই শহীদুল ওসমান মাসুম (রমনা থানা), এসআই সুবীর কুমার কর্মকার (রমনা থানা), এসআই হাবিবুর রহমান (রমনা থানা), এসআই মোহাইমিনুল হাসান (রমনা থানা), এএসআই কবির হোসেন (রমনা থানা), এএসআই মো. ফিরোজ মিয়া (রমনা থানা), কনস্টেবল সৌরভ নাথ (পিওএম পূর্ব), কনস্টেবল সাদী মোহাম্মদ (পিওএম পূর্ব)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর মৌচাকে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

এদিন দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছলে পুলিশের বাধায় তারা কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ও টিয়ার শেল ছোড়ে।

এ সময় পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত দুই জামায়াত কর্মীকে আটক করে চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- আল আমিন (২৫) ও আব্দুর সোবহান (৬২)।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক জানান, মৌচাক-মালিবাগ এলাকায় মিছিল করার সময় তারা আহত হন। তাদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত আল আমিন তেজগাঁও এলাকার ইউনিট জামায়াতের নেতা। বাসা নাবিস্কো এলাকায়। আর আব্দুর সোবহান জামায়াতের কর্মী। আল আমিন মাথায় আঘাত পেয়েছে। অপরজনের আঘাত হাতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102