ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘জামায়াত মাঠে নামেনি, অগ্নিসন্ত্রাস করতে তাদের নামিয়েছে বিএনপি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৪২ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত মাঠে নামেনি। তাদের অগ্নিসন্ত্রাস করতে মাঠে নামিয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি আগুন-সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারা মানুষ মারবে, বাস পোড়াবে, স্কুল শিক্ষকের চোখ তুলে নেবে!’

শনিবার বিকালে রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি সাম্প্রদায়িকতা করতে মাঠে নামছে বলেও অভিযোগ করেন কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি অগণিত নারীর কোল খালি করেছে। তারা একুশে আগস্ট ঘটিয়েছে। অর্থপাচারকারী, ভোট চোর, আজিজ মার্কা নির্বাচন কমিশন বানানো বিএনপির বিরুদ্ধে খেলা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল জ্যোতিষীর মতো কথা বলেন- ভোট হলে ১০টিও পাবে না। যে ঐক্যে মানুষ নেই, সেটি আন্দোলনের রূপ নিতে পারে না। দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন তাদের বিরুদ্ধে খেলা হবে।

টেমস নদীর পাড়ে বিদেশে বসে ষড়যন্ত্র না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৎ সাহস থাকলে তাকে দেশে ফিরে রাজপথে নামার আহ্বান জানান তিনি। তবে ফাউল করলে খবর আছে বলেও হুঁশিয়ারি দেন কাদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102