ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামিন পাচ্ছেন না জুলিয়ান অ্যাসাঞ্জ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৫৬ বার পঠিত
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গ্রেপ্তার

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জামিন দেওয়া হবে না বলে জানিয়েছে লন্ডনের একটি আদালত।

বুধবার লন্ডনের ওয়েস্ট মিনস্টারের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক ভ্যানেসা ব্যারাইটসার এই সিদ্ধান্ত জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আমি এই বিষয়ে নিশ্চিত যে অ্যাসাঞ্জকে ছেড়ে দেওয়া হলে আপিলের শুনানি শুরুর পর তিনি আদালতের কাছ আত্মসমর্পণ করবেন না।’ এর পেছনে তিনি যুক্তি তুলে ধরে তিনি বলেন, এই আপিলে কী সিদ্ধান্ত আসবে, তা এখনো নিশ্চিত নয়।

যদিও এই বিচারকই গত সোমবার এক আদেশে বলেছেন, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া উচিত হবে না। অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি ও তার ‘আত্মহত্যা করার’ ঝুঁকি বিবেচনায় নিয়ে একটি রুল দেন আদালত।

২০০৬ সালে উইকিলিকস নামের ওয়েবসাইটটি চালু করেন অ্যাসাঞ্জ। এই সাইটে তিনি একের পর এক গোপন মার্কিন নথিপত্র প্রকাশ করতে থাকেন।

২০১০ সালের জুলাইয়ে উইকিলিকস আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় ৭০ হাজার শ্রেণিবদ্ধ নথি প্রকাশ করেছিল। এসব তথ্য পরে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ কারণে বিব্রত যুক্তরাষ্ট্র তার ওপর ক্ষুব্ধ হয়। এর পর থেকে গ্রেফতার এড়াতে সাত বছর ধরে ব্রিটেনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

গত বছরের ১১ এপ্রিল লন্ডন পুলিশ উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করে। বর্তমানে লন্ডনে তার বিচার চলছে।

যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচর আইন লঙ্ঘন ও সরকারি কম্পিউটারে হ্যাকিংসহ ১৮টি অভিযোগ এনেছে। দোষ প্রমাণিত হলে উইকিলিকস প্রতিষ্ঠাতাকে কয়েক দশক কারাগারে কাটাতে হতে পারে।

অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র শুরু থেকেই তাকে হস্তান্তরের জন্য চাপ প্রয়োগ করে আসছে। তবে অ্যাসাঞ্জ এর বিরুদ্ধে লড়ছেন এবং এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102