ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাপ্রধান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

জাম্বিয়া সেনাবাহিনী প্রধান লে. জেনারেল উইলিয়াম শিকাজুই-এর আমন্ত্রণে আজ জাম্বিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। সেনাপ্রধান জাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি জাম্বিয়ার লুসাকায় অবস্থিত আরাকান ব্যারাকে প্যারেড পরিদর্শন এবং সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশের সেনাপ্রধান জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস (জেডএনএস) কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। এ ছাড়াও সেনাপ্রধান জেনারেল আজিজ জাম্বিয়ার ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন এবং ছাত্র অফিসারদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করবেন। সফর শেষে আগামী ৬ই মে দেশে ফিরবেন সেনাপ্রধান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102